ইন্টারনেট & তথ্যপ্রযুক্তি
অপরিচিত সাইট থেকে মেইল আসা বন্ধ করতে হলে মিউট করতে হবে নাকি রিপোর্ট স্প্যাম করতে হবে বা কী করতে হবে? আগে দুটো জিনিস জেনে নাও। MUTE: মেইল পাঠালেও তুমি দেখতে পাবে না। কারণ, মেইলটা আপনাআপনি "archived" হয়ে যাবে, যার কারণে তোমার " Primary inbox "-এ দেখাবে না। " All Mails "-এ গিয়ে দেখতে হবে। REPORT SPAM: Gmail-এ " Spams " বলে একটা জায়গা আছে, যেখানে এই ধরণের মেইলগুলো যাবে। সেখান থেকে, ৩০ দিনের মধ্যে মেইলগুলো ডিলিটও হয়ে যাবে। তবে, তোমার " Primary inbox "-এ এই ধরণের মেইল আসবে না, যার জন্য তুমি এগুলো দেখতে পাবে না, "Home Page"-এ। ———————————————————————————————— অনেক কিছু খতিয়ে দেখে, আমি এই এই সমাধানে এসেছিঃ যদি তোমার মনে হয় যে সাইটটা পরে তোমার কোনও কাজে আসতে পারেঃ " Unsubscribe " কোরো না। " Block "-ও কোরো না। শুধুই " mute " করে দাও। " Report spam "-ও করতে পারো অবশ্য। তবে ওই যা বলেছিলাম, মেইলটা ৩০ দিন বাদে ডিলিট হয়ে যাবে । সেটা না হতে দিতে চাইলে, " Mute " করাটাই সবথেকে ভালো হবে! যদ...
Comments